জাতীয়
আন্তর্জাতিক
রাজনীতি
অর্থনীতি
সারাদেশ
ভোরের সংবাদ
রবিবার
১৮ অক্টোবর, ২০২৬
www.bhorersangbad.com
|
www.facebook.com/bhorersangbad
|
bhorersangbad@gmail.com

"তৃণমূলের রাজনীতিতে আস্থার প্রতীক মো. আবু তাহের প্রধান"

"তৃণমূলের রাজনীতিতে আস্থার প্রতীক মো. আবু তাহের প্রধান"
শ্রীপুর প্রতিনিধি:
রাজনীতির মূল শক্তি তৃণমূলের নেতাকর্মীরা। আর তৃণমূলের নেতাকর্মীদের আস্থা ও ভালোবাসা অর্জন করতে হলে প্রয়োজন আন্তরিকতা, সাংগঠনিক দক্ষতা এবং দায়িত্বশীল নেতৃত্ব। এসব বিষয়কে গুরুত্ব দিয়ে রাজনৈতিক অঙ্গনে নিজের অবস্থান সুদৃঢ় করার প্রত্যয়ে কাজ করে যাচ্ছেন গাজীপুর জেলা যুবদলের আহ্বায়ক সদস্য ও শ্রীপুর পৌর যুবদলের সদস্য সচিব মো. আবু তাহের প্রধান।
একজন সংগঠক হিসেবে তাঁর রাজনৈতিক কর্মকাণ্ডে সাংগঠনিক ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও নেতাকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার বিষয়টি বিশেষ গুরুত্ব পায়। দলের সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করা এবং তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করার মধ্য দিয়ে তিনি নিজের দায়িত্ব পালনে সচেষ্ট রয়েছেন।
রাজনৈতিক অঙ্গনে পদ-পদবি পাওয়ার চেয়ে সেই পদের যথাযথ মর্যাদা রক্ষা করা বেশি গুরুত্বপূর্ণ। মো. আবু তাহের প্রধানের কাছে সাংগঠনিক দায়িত্ব একটি গুরুত্বপূর্ণ আমানত। তিনি চান, দলের প্রতিটি পর্যায়ের নেতাকর্মী যেন যথাযথ মূল্যায়ন পান এবং সংগঠনের স্বার্থে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করেন।
তৃণমূলের রাজনীতিতে একজন নেতার গ্রহণযোগ্যতা তৈরি হয় তাঁর আচরণ, আন্তরিকতা ও দায়িত্ববোধের মাধ্যমে। এসব ইতিবাচক দিককে সামনে রেখে ভবিষ্যতে যুবদলের সাংগঠনিক কার্যক্রমে আরও কার্যকর ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা।
▶▶ এরপর পৃষ্ঠা ২
সম্পাদক ও প্রকাশক: দেওয়ান মুরাদুজ্জামান